• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক সহায়তায় আর্থিক অনুদান প্রদান

এস চাঙমা সত্যজিৎ ভ্রাম্যমান প্রতিনিধি দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ। / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক
সহায়তায় আর্থিক অনুদান প্রদান

 

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন এলাকার শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। এরই অংশ হিসেবে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদান ও বসতঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেছে ৩২ বিজিবির ব্যাটালিয়নটি।

আজ সোমবার ২৬ জানুয়ারী ২০২৬ খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, বিজিওএম-এর তত্ত্বাবধানে এ আর্থিক অনুদানের সহায়তা প্রদান করা হয়।

এ সময় সুলতানা বেগম এবং মো. খোরশেদ আলম এই দুইজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি মো. আব্দুল্লাহ আল ফাহাদকে বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ।


More News Of This Category
bdit.com.bd