শিরোনাম: কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় চুরি, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপের ডাক
জনতার কণ্ঠস্বর ডেস্ক রিপোর্ট
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
কুড়িগ্রাম, ৩১ জুলাই ২০২৫:
উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সাম্প্রতিক চুরি, মাদক বিস্তার, ইভটিজিং এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সমন্বিত কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
সভায় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, বিআরটিএ প্রতিনিধি, আনসার ব্যাটালিয়নের কর্মকর্তারা, এলজিইডি, বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ও স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “উপজেলার উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণ—সবার সম্মিলিত ভূমিকা অপরিহার্য।”
ওসি জিল্লুর রহমান জানান, “উলিপুর থানা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদা সজাগ। মাদক, চুরি ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।”
সভা শেষে প্রতিটি ইউনিয়নে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়, যাতে জনসম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয়।
– বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর