জনতার কন্ঠস্বর ডেস্ক রিপোর্ট :
দেশনায়ক তারেক রহমানের পরামর্শে এবং বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে শার্শা উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

ভারতীয় পানির ঢলে শার্শার ৫নং পুটখালী ইউনিয়নের খলশী গ্রামসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এ পরিস্থিতিতে সোমবার (১৮ আগস্ট) বিএনপি নেতারা সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন—
শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক কেন্দ্রীয় বিএনপি দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন ও কামরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন—পুটখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদল আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক মির আলম ও আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ওমর ফারুক, সদস্য আলমগীর হোসেন, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল সবুজ, শার্শা ছাত্রদল আহবায়ক শরিফুল ইসলাম চয়ন ও উপজেলা ছাত্রদল সদস্য সচিব সবুজ হোসেন, বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ এলাকাবাসীর উদ্দেশে বলেন—
“আমরা সবসময় জনগণের পাশে আছি। বিএনপি আগামী দিনে ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অসম্পূর্ণ খাল-বিলের কাজে বেরিবাঁধ নির্মাণ করবে, যাতে গ্রামগুলো আর প্লাবিত না হয়। পাশাপাশি, দলের পক্ষ থেকে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”