মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে জয়পুরহাটে বিএনপির দোয়া মাহফিল
মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধি
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় জয়পুরহাটের আক্কেলপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জামালগঞ্জ বাজারের গোহাটি মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসী, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার, সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী আব্দুল বারী। তিনি বলেন,
> “এই ভয়াবহ দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। আমরা নিহতদের জন্য দোয়া করছি এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাই।”
আরও বক্তব্য দেন:

আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা
জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট
আক্কেলপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মুকুল
কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম
ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম
আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল
দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানানো হয়।
স্থানীয় রাজনৈতিক মহলে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।