
শার্শা, যশোর | ২৭ জুলাই ২০২৫
প্রতিবেদন: ডেইলি বাংলাদেশ প্রথম সংবাদ
শার্শা উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে আজ সকাল থেকে স্থান পরিদর্শনে যান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। আগামীকাল ২৮ জুলাই অনুষ্ঠিতব্য এ কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পূর্ব প্রস্তুতি ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে দেখেন প্রস্তুতির অগ্রগতি। প্রত্যক্ষ তদারকির মাধ্যমে সমাবেশস্থলের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং কর্মীদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান ডাবলু এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন।
আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “একটি কর্মসূচির সফলতা নির্ভর করে সঠিক প্রস্তুতি ও সমন্বয়ের উপর। তৃণমূল পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য।”
তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে এই ধরনের কার্যক্রম বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশনায়: ডেইলি বাংলাদেশ প্রথম সংবাদ
সংবাদ সংগ্রহ: শার্শা প্রতিনিধি আলমগীর হোসেন