ঝিকরগাছায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৮ জুলাই ২০২৫ | ঝিকরগাছা, যশোর
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট
ঝিকরগাছা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জয়নাল আবেদিন (৫০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, অদ্য ১৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এসআই (নিঃ) জিএম ইমরান হোসেন রাজু এবং এএসআই (নিঃ) এসএম জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় নিয়মিত গ্রেফতারি পরোয়ানা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নিয়োজিত ছিলেন। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মোঃ জয়নাল আবেদিনকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত জয়নাল বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা নং-১৫, তারিখ-১৮/০৭/২০২৫ ইংরেজি, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়ভাবে এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে—মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।