
চারঘাট জুড়ে জুয়া মাদকের স্বর্গরাজ্য ‘হোয়াইট কালার’ গডফাদারা ধরাছোঁয়ার বাইরে নীরব প্রশাসন
চারঘাট জুড়ে মাদকের স্বর্গরাজ্য এক ‘হোয়াইট কালার’ গডফাদার রাজু এখনও অধরা : নীরব প্রশাসন! রাজুর ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট?রাজশাহী জুড়ে তোলপাড়
পাভেল ইসলাম মিমুল ক্রাইম রিপোর্টার
দেশ জুড়ে মাদকের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। তবে সীমান্ত এলাকায় এখনো কার্যকর হয়নি। বরং নদীতে পানি বাড়ার পর থেকে সক্রিয় এবং বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ী রাজুর সিন্ডিকেট।
এমন চিত্র লক্ষ করা গেছে রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা চারঘাট এলাকায়। এই উপজেলার নদী তীরবর্তী অঞ্চলে রাত-দিন সমানে মোটরসাইকেলে দাপিয়ে বেড়াচ্ছেন রাজু। এক অদৃশ্য আগ্রাসনে নিঃশব্দে গিলে খাচ্ছে এই অপসংস্কৃতি আমাদের সমাজ,পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে।
জানা যায়,আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে চুনোপুটিরা গ্রেপ্তার হলেও চিহ্নিত মাদক ব্যবসায়ী গডফাদাররা বর্তমানে কৌশল পরিবর্তন করে সীমান্ত এলাকায় দৌরাত্ব বৃদ্ধি করে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ কর্মকাণ্ড। সীমান্তবর্তী এলাকা ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
এক সময় তার শিক্ষা,সংস্কৃতি ও শান্ত পরিবেশের জন্য পরিচিত ছিল সেই জেলা আজ জুয়া ও মাদক নামক দুটি মরণ ছোবলের থাবায় আক্রান্ত।
চারঘাট থানা এলাকায় পাড়া মহল্লার কিছু চায়ের দোকান এমনকি কিছু তথাকথিত ক্লাব বা প্রতিষ্ঠানের আড়ালেও মাদক সেবনের মহোৎসব।প্রতিনিয়ত তরুণদের আকৃষ্ট করা হচ্ছে এই জালে,আর সেই জাল বুনছে এমন এক চক্র,যাদের শিকড় প্রশাসনের অগোচরে ভয়াবহভাবে বিস্তৃত।এই মাদকের যোগান দিতে গিয়ে বাড়ছে ছিনতাই,
চুরি,খুন,অপহরণসহ নানা ধরনের অপরাধ অর্থনৈতিক ভাবে ভেঙে পড়ছে পরিবার,সমাজে বাড়ছে অবিশ্বাস,
অস্থিরতা ও নিরাপত্তাহীনতা। মাদকে আসক্ত হয়ে অনেক তরুণ আজ হয়ে উঠছে অপরাধী,কিংবা হারিয়ে যাচ্ছে জীবনের দিশাহীন গন্তব্যে।
রাজশাহী জেলার মধ্যে মাদকের অন্যত্তমঘাটি,চারঘাট থানা অঞ্চল। এই অঞ্চলে ছোট বড় মিলে প্রায় ২০০ থেকে ৩০০ জন মাদক কারবারী রয়েছে। সেই কয়েক যুগ ধরে এ অঞ্চল গুলো মাদকের স্বর্গরাজ্য।পদ্মা নদী ঘেরা চারঘাট থানা সীমান্তবর্তী ভারতের সংলগ্ন হওয়ায় মাদকে ছয়লাব হয়েছে। রাজশাহী জুড়ে মাদকবিরোধী অভিযান চললেও এই থানাএলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এখনও অধরা। অদৃশ্য এক ‘হোয়াইট কালার’ গডফাদারের ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছে এক শক্তিশালী মাদক সিন্ডিকেট।হাত বাড়ালেই মিলছে মাদক।
মাদকমুক্ত বাংলাদেশ গড়া'র ভিশন,দেশে মাদকদ্রব্যের অপব্যবহার,অবৈধ পাচাররোধে এনফোর্সমেন্ট,আইনী কার্যক্রম জোরদার,মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণের মাধ্যমে দেশে মাদকের অপব্যবহার কমিয়ে আনার মিশন নিয়ে কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনী। এই ভিশন ও মিশন নষ্টে কাজ করছেন কতিপয় অসাধু কর্মকর্তারা।
সরকারের অর্জন ও সুনাম বিনষ্টে এসব অসাধু কর্মকর্তারা।মাদক কারবারি বা গডফাদারা গ্রেফতার না হলেও সেবন কারিকে আটক করা হচ্ছে।
বর্তমানে এই থানা অঞ্চলে এক বোতল ফেনসিডিলের দাম ২৫০০ থেকে ৩০০০ টাকা। আর এই টাকা যোগাড় করতে দিন রাত এক করে ফেলছে মাদক সেবিরা।সমানতালে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা।সেখানেই বসে মাদক সেবনও চলছে।টাকা দিলেই যেকোনো বয়সের কেউ পেতে পারে ইয়াবা,ফেনসিডিলসহ অন্যান্য মাদক।অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায় দেদারসে মাদক নিতে। তাদের এই মাদক বিক্রির হাটে অতিষ্ঠ সাধারণ মানুষ।অনেকেই বলছেন রাজনৈতিক নেতাদের শক্তি তাদের ছায়া দিয়ে রেখেছে।
তবে স্থানীয়া বলছেন,এসব মাদক ব্যবসায়ীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছে সন্ত্রাসী,ছিনতাইকারী ও চোরেরা।কেউ প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন ও হয়রানি। এদের কারণে এলাকায় বেড়েছে চুরি ও ছিনতাই। যুব সমাজ ধ্বংসের মুখে। প্রতিবাদ না হওয়ায় দিন দিন তাদের দাপট বেড়েই চলেছে।
অন্যদিকে প্রতিবেদক গোপনে,নওদাপাড়া বাজার,চৌমুহনী বাজার,টাঙ্গন ও ইউসুফপুর এলাকায় ঘুরে ভিন্ন চিত্র দেখেন।প্রকাশ্যেই হাতে মাদক তুলে দিচ্ছেন সেবন
কারীদের।
এলাকাবাসীদের অভিযোগ,বাড়ির সামনেই যেন মাদকের হাট বসেছে।প্রতিদিন ফেনসিডিল,হেরোইন,গাঁজা,
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নানা মাদক কিনতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে।এ সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে ২০ থেকে ৩০ জন মাদক কারবারি। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করলেও অনেকেই এখনও ধরা-ছোঁয়ার বাইরে।
মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই বলেন,পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ম্যানেজ করে ব্যবসা চালায়। এদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
এলাকাবাসী বলেন,মাদক বিক্রির কারণে এলাকার যুবকরা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে। দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। মাদকের ভয়াল থাবায় গ্রাস হয়ে গেছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপই পারে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে।আমরা প্রশাসনের দৃঢ় পদক্ষেপ কামনা করছি।
এই এলাকায় গুলোতে মাদক নির্মূল করতে হলে মো: আইয়ুব ছেলে রাজু ও টাঙ্গন এলাকার সাথীকে গ্রেপ্তার খুব জরুরী।
এবিষয়ে জানতে চাইলে চারঘাট থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল নূর বলেন,বিগত সময়ের তুলনায় চারঘাট থানা এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে কমে এসেছে। প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। প্রতিদিন থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিদের মাদকসহ গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করছে। তালিকা ভূক্ত মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। তাদের কে পুলিশ নজরদারিতে রেখেছে। উপজেলাবাসীর সহযোগিতা পেলে ক্রমান্বয়ে মাদককে জিরোতে নামিয়ে নিয়ে আসা সম্ভব।
বিগত একবছরের অপরাধ বিশ্লেষণ করলে দেখা যাবে প্রতি মাসে আগের তুলনায় অপরাধ কমছে। বর্তমানে পুলিশ তথাকথিত সোর্সের বিপরীতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিযান পরিচালনা করছে ফলে অপরাধী সনাক্ত এবং গ্রেফতারের হার অনেক বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো: লোকমান হোসেন বলেন,প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। অভিযানে মাদক উদ্ধার করা হচ্ছে আটক করা হচ্ছে। তালিকা ভূক্ত মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ মনে করে, চারঘাটে মাদক ও জুয়ার বিস্তার নিয়ে ওঠা অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। মাদকবিরোধী অভিযান শুধু মাদকসেবী বা ছোট পর্যায়ের কারবারিদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; মাদকের সরবরাহব্যবস্থা, অর্থের উৎস এবং নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা থাকলে সেটিও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
আমাদের সম্পাদকীয় অবস্থান হলো—
1\. মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনকে দৃশ্যমান, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।
2\. রাজু, সাথীসহ যাঁদের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ তুলেছেন, তাঁদের বিষয়ে প্রমাণভিত্তিক তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
3\. কোনো রাজনৈতিক পরিচয়, সামাজিক প্রভাব কিংবা আর্থিক ক্ষমতা যেন অপরাধ তদন্তে বাধা হয়ে না দাঁড়ায়।
4\. চারঘাট থানার ওসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বক্তব্যকে আমরা গুরুত্ব দিচ্ছি। তবে অভিযান অব্যাহত থাকার পাশাপাশি তার কার্যকারিতাও মূল্যায়ন করা প্রয়োজন।
5\. স্থানীয়দের অভিযোগ এবং প্রশাসনের বক্তব্য—দুই পক্ষের তথ্য যাচাই করে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে হবে।
আমাদের স্পষ্ট কথা: মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আবার নিরপরাধ কাউকে অভিযোগের ভিত্তিতে অপরাধী বানানোও গ্রহণযোগ্য নয়।
রাজশাহীর চারঘাটের তরুণ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ, পরিবার ও সামাজিক পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ।
সাংবাদিকতা কারও বিরুদ্ধে ব্যক্তিগত অবস্থান নয়; সত্য উদ্ঘাটন, জনস্বার্থ রক্ষা এবং জবাবদিহি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।
প্রাসঙ্গিকভাবে, ৯ নভেম্বর ২০২৬ তারিখে চারঘাট ও বাঘায় ডিবির পৃথক অভিযানে মাদক উদ্ধারের ও গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে। এটি এলাকায় মাদকবিরোধী অভিযান চলার একটি প্রাসঙ্গিক তথ্য, তবে স্থানীয়দের সব অভিযোগের সত্যতা এর মাধ্যমে প্রমাণিত।